হোম > সারা দেশ > ঢাকা

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা

শ্যামপুর কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

পোস্তগোলা–জুরাইন রেলগেট থেকে ধোলাইপাড়ের আমির টাওয়ার পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমপি। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীতে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পোস্তগোলা–জুরাইন রেলগেট থেকে দোলাইরপাড় আমির টাওয়ার পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। ‎

আজ ‎রোববার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব দোকান ভেঙে দিয়ে মালামাল জব্দ করা হয়। ‎

এ ‎অভিযানে ট্রাফিক ওয়ারী বিভাগের পাশাপাশি শ্যামপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের ওয়ারী জোনের (জুরাইন) সদস্যরাও ছিলেন। ‎

‎এ সময় ঢাকা-মাওয়া সড়কের (জুরাইন) উভয় পাশে অবৈধভাবে পার্কিং করে ব্যবসা পরিচালনা করা ছোট দোকান ও মোটরসাইকেল সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য সামগ্রী রাখার দায়ে একাধিক দোকানিকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। ‎

পোস্তগোলা–জুরাইন রেলগেট থেকে ধোলাইপাড়ের আমির টাওয়ার পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএমপি। ছবি: আজকের পত্রিকা

‎উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান জানান, গত ২৩ মার্চ পূর্বঘোষিত গণবিজ্ঞপ্তির পর অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ও সড়ক ছেড়ে দেন। এরপরও যাঁরা নির্দেশনা অমান্য করে অবস্থান বজায় রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ‎

ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী