হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর হামলা-চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনের করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: আজকের পত্রিকা

সম্প্রতি ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

মানববন্ধনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি। প্রত্যেকটি কর্মচারী-কর্মকর্তারা আতঙ্কে রয়েছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাস-চাঁদাবাজদের যদি গ্রেপ্তার করা না হয় আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে।

আইএসপিএবির সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘আমাদের কাজ রাস্তায় আন্দোলন করা না। কিন্তু চট্টগ্রামের স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও যখন সন্ত্রাসী চাঁদাবাজরা গ্রেপ্তার হয় না, তখন বাধ্য হয়ে আমাদের নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথে দাঁড়াতে হয়। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেব। আমাদের কর্মসূচি দিতে বাধ্য করবেন না।’

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর ধারাবাহিক হামলা, ভাঙচুর, লুটপাট, দখলবাজি ও চাঁদাবাজির ঘটনা শুধু উদ্যোক্তাদের জন্য নয়; বরং লাখ লাখ ইন্টারনেট গ্রাহকের স্বাভাবিক জীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, ফ্রিল্যান্সিং, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং এবং সরকারি ডিজিটাল সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বর্তমান সময়ে ইন্টারনেট শুধু একটি বাণিজ্যিক সেবা নয়; এটি দেশের ডিজিটাল অর্থনীতি ও নাগরিক জীবনের অন্যতম অপরিহার্য অবকাঠামো।

আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সেবা ব্যাহত করা যেমন গুরুতর অপরাধ; তেমনি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি কিংবা নেটওয়ার্ক ধ্বংসের মাধ্যমে জনগণকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করাও সমানভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

মানববন্ধন থেকে সরকারের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ইন্টারনেট অবকাঠামো, ডেটা সেন্টার, ফাইবার অপটিক নেটওয়ার্ক, টাওয়ার, আইএসপি অফিস ও সংশ্লিষ্ট স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত; চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ইন্টারনেট সেবা ব্যাহত করে জনদুর্ভোগ সৃষ্টি করাকে ডিজিটাল অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

সায়েন্স ল্যাব ছেড়ে সচিবালয়ের পথে একদল পরীক্ষার্থীর লংমার্চ

পরীক্ষা শেষে ফের কিছু পরীক্ষার্থীর সায়েন্স ল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

পুরান ঢাকার বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

বাড্ডায় সাবেক দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত

‘জয় বাংলা ব্রিগেড’: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানি ৩০ সেপ্টেম্বর

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ