হোম > সারা দেশ > ঢাকা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আইসিইউতে মারা গেছেন আজম

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩০) নামে আরও একজন মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আইসিইউতে মারা যান আজম। তাঁর শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

সিদ্দিকবাজারে বাংলাদেশ স্যানিটারি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন আজম। ঘটনার সময় দোকানেই ছিলেন তিনি। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহত আজমের মামা বাবুল আক্তার জানান, আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার গোশিংগা গ্রামে। তাঁর বাবার নাম শাজাহান মৃধা। তিনি রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় স্ত্রী রিনা আক্তার মিমি ও এক মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। কয়েকজন এখনো নিখোঁজ আছেন।

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত