হোম > সারা দেশ > ঢাকা

নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

নোয়াখালী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও।

আজ বৃহস্পতিবার রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, তাঁর বিরুদ্ধে মামলা ছিল। তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।