হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রাবাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: এসআরবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেপ্তার যুবকের নাম নাজমুল হোসেন নূর (২৫)।

সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় নাজমুলের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার নাজমুল হোসেন নূর গাইবান্ধার পলাশবাড়ী থানার আটঘরিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত কামাল উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এ জন্য উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।