হোম > সারা দেশ > ঢাকা

বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে এবং ১০ নম্বর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বেলা দেড়টার দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে যায় আল আমিন। এ সময় সেখানে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল। শিশুরা ওই বাল্কহেডে উঠে বসলে শ্রমিকেরা তাদের নামিয়ে দিতে যান। তখন শিশুরা লাফিয়ে নামার চেষ্টা করে। লাফ দিতে গিয়ে আল আমিন পা পিছলে পড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘটনার প্রায় ১৫ মিনিট পর বেলা ১টা ৪৫ মিনিটের দিকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে পানিতে তলিয়ে যেতে পারে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিসির আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। ছেলেটির পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাব।’

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে