হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ৬২ লাখ টাকার নিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় আমদানি নিষিদ্ধ ৬২ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রিয়াজুল ইসলাম (৪০) ও রিপন শেখ (৫০)।

উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের তাকওয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৫০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এ সময় আমদানি নিষিদ্ধ ডানহিল সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চোরাচালানকারীরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বরিপাশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিয়াজুল ইসলাম এবং বাগেরহাটের সদর উপজেলার গোপালখাটি গ্রামের ইমদাদুল শেখের ছেলে রিপন শেখ।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বুধবার রাতে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ৬২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ রিয়াজ ও রিপন নামের দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৫০০ প্যাকেট ডানহিল সিগারেট জব্দ করা হয়।’

এসআই বলেন, পরে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘গ্রেপ্তার হওয়া চক্রটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট বাংলাদেশে নিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে সিগারেট নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন দোকানে বিক্রি করত।’

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতপন্থীদের

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‘জ্বালানি সংকট মোকাবিলায় একমাত্র পথ নবায়নযোগ্য জ্বালানি’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা