হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে হাফ পাস কার্যকর, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদের দাবির মুখে বাসে হাফ পাস কার্যকর হয়েছে বুধবার সকাল থেকেই। সারা দেশে ছাত্রদের জন্য বাসে হাফ পাস চালুর দাবি থাকলেও শুধু রাজধানীতে শর্ত সাপেক্ষে হাফ পাস চালু করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র-ছাত্রীরা। বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন বাস মালিকদের নির্দেশে তাঁরা শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া রাখছে।

আজ বুধবার রাজধানীর সিটি কলেজ, সাইন্সল্যাব, ঢাকা কলেজ ও নীলক্ষেত এলাকায় ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ঝামেলা করছে না।

সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত রহমান বলেন, ‘সকালে ফার্মগেট থেকে সাইন্সল্যাব এসেছি। ছাত্র পরিচয় দেওয়ায় বাসে হাফ পাস রেখেছে। কোনো ধরনের ঝামেলা হয়নি।’

একই কলেজের শিক্ষার্থী রোহান, সামী ও আদনান অভিযোগ করেন, ভাংতি টাকার অজুহাতে কোথাও কোথাও মূল ভাড়ার অর্ধেকের চেয়ে দুই থেকে তিন টাকা করে বেশি রাখা হচ্ছে।

ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ রহমান বলেন, ‘ছাত্র পরিচয় দিলে হাফ ভাড়া রাখছে, কোনো ঝামেলা করছে না। তবে আমরা তো সারা দেশের ছাত্রদের জন্য বাসে চলাচলের ক্ষেত্রে হাফ পাস দাবি করেছিলাম। সেটা না মেনে শর্ত দিয়ে শুধু ঢাকার ছাত্রদের জন্য হাফ পাস চালু করায় খুশি হতে পারছি না। কৌশলে ছাত্রদের দাবিকে অর্ধেক মেনে নিয়ে একটা অন্য রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে।’

আজিমপুর থেকে উত্তরা সড়কে চলাচল করা বিকাশ পরিবহনের এক চালকের সহকারী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা হাফ ভাড়া রাখছি। ছাত্রদের জন্য ৪০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে, ২০ টাকার ভাড়া ১০ টাকা রাখা হচ্ছে। ছাত্ররা কোনো ঝামেলা করছে না, পরিচয় দিলে আমরা হাফ ভাড়া রাখছি।’

একই সড়কে চলাচল করা ভিআইপি পরিবহনের চালক আব্দুর রহিম জানান, ‘আমরা হাফ পাস রাখতেছি, আজ এখন পর্যন্ত কোনো ছাত্র গ্যাঞ্জাম করেনি।’

সকাল ১১টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউ মার্কেটসহ শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তখন পর্যন্ত চলমান আন্দোলনের জন্য কোনো ছাত্র–ছাত্রীদের সড়কে নামতে দেখা যায়নি।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন