হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় ৪০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।