হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে সরকারি খালের অবৈধ স্থাপনা অপসারণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সরকারি খাল দখলমুক্ত করতে ভাঙা হচ্ছে অবৈধ স্থাপনা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন মৌজার আবিরপাড়া গ্রামের আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে এই অপসারণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। অভিযানে সরকারি মালিকানাধীন প্রায় দুই শতক জমি উদ্ধার করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং রশুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, জনস্বার্থে সরকারি সম্পত্তি উদ্ধার এবং সরকারি দখল নিরঙ্কুশভাবে বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ফাগুনে রঙিন সকাল

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

আসন্ন সরকারের কাছে উদীচী-ছায়ানট-গণমাধ্যমে হামলার দ্রুত বিচার দাবি

ভোটের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের আজ থেকেই প্রতিহত করুন: আল আমিন

ঢাকা বিভাগের ৭০টি আসনের ৫৯টিই বিএনপির দখলে

ঢাকার ২০টি আসনে বিজয়ী হলেন যাঁরা, পেলেন কত ভোট

রাজধানীতে যুক্তরাষ্ট্রপ্রবাসীর রহস্যজনক মৃত্যু

ভোটের পরদিন রাজধানীতে চলছে গণপরিবহন

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীর বিজয়ী