হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।

পুলিশ জানিয়েছে, ওই বাসায় নাশতার আয়োজন ও বৈঠকের পরিকল্পনা করছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।