হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, ‘উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি আমরা দুপুর ১১টা ৫৫ মিনিটে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে তিনটি গাড়ি কাজ করছে, একটি গাড়ি এখনো ঢুকতে পারছে না।’ 

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।