হোম > সারা দেশ > ঢাকা

‎খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

‎রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর মাহাদি রহমান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খিলক্ষেত থানার জামতলা এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে জামতলা এলাকার বাসা থেকে মাহাদি রহমান নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বিকেলে স্থানীয় লোকজন জামতলা এলাকার বাকি বিল্লাহর বাড়ির পেছনে ইদ্রিস সরকারের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে খিলক্ষেত থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থল পরিদর্শন করে।

‎নিহত মাহাদি রহমানের বাবা মিজানুর রহমান ও মা স্মৃতি সিদ্দিকা। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। বর্তমানে তাঁরা খিলক্ষেতের জামতলা এলাকায় বসবাস করেন।

‎খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা