হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গোলাপবাগে একটি নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে গোলাপবাগ মোড়ে একটি বাস কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

আহত দুজন হলেন রিকশাচালক মোজাম্মেল হক (৬০) ও রিকশারোহী আবুল কালাম (৫০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহত আবুল কালাম জানান, তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁর বাসা দক্ষিণ বাসাবো। বিকেলে বাসাবো থেকে রিকশাযোগে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। ওই রিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। এ সময় একটি বাস সায়েদাবাদ ফ্লাইওভার থেকে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের রিকশা, পথচারী ও অন্য যানবাহনের ওপর উঠিয়ে দেয়। এতে তিনি আহত হন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, ইরান এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ আল মামুন নিহত হন। কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত যুবকের বাড়ি সিরাজগঞ্জে। তিনি ইবনে সিনা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ইরান এক্সপ্রেসের বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি

স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায়: পরকীয়া নয়, প্রাথমিক তদন্তে ‘ইগো প্রবলেম’ পাচ্ছে পুলিশ