হোম > সারা দেশ > ঢাকা

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

যুবদল নেতা মঈন উদ্দিন । ছবি র‍্যাব

আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজি’র ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁকে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।

আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে মঈন ছাড়া গ্রেপ্তার অন্য ছয়জনের নাম-পরিচয় এবং তাঁদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে কোনো তথ্য জানায়নি র‍্যাব।

এর আগে মঈনের আরও চার সহযোগী মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

গত শনিবার ১১ এপ্রিল কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ।

‎মামলায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। যদিও মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঢাবির এ এফ রহমান হলের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি: ডিএনসিসি প্রশাসক

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ