হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

ছবি: সংগৃহীত

‎রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। আজ ‎শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোবাহান (২৬), মো. জাহিদুল ইসলাম (২৩) ও মো. ফয়সাল আহমেদ (২৫)। তাঁদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে র‌্যাব।‎

‎র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) শুক্লা রায় জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।‎

‎অভিযানে উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা