হোম > সারা দেশ > ঢাকা

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

ঢাবি প্রতিনিধি

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও দলনিরপেক্ষে ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব নাহিদ হাসান বলেন, ‘২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করে। কিন্তু আজকে হাইকোর্ট সেই কোটা পুনর্বহাল করেছেন, হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি। একটা দেশে কখনো ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। এটা সেই দেশের মেধাবীদের সঙ্গে তামাশা করার মতো। আমরা এই তামাশা মেনে নেব না। আজকেরটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ। আবারও কালকে আসব। যদি এই রায় বহাল থাকলে আমরা রাজপথে আবারও নামতে বাধ্য হব। দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না।’

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বের হয়ে রাজু ভাস্কর্যে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন নাহিদ। এ সময় ‘কোটা পদ্ধতি মানি না’, ‘হাইকোর্টের রায় মানি না’, ‘কোটা বাতিল করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আজ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোটা বহালের রায় দেন।

কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার ফলে এখন মুক্তিযোদ্ধা কোটায় ৯ম থেকে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়ায় আর কোনো বাধা থাকল না।

পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন চাকরিপ্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। এর আগে ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ৪৫ শতাংশ কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৮ সালের ৩ অক্টোবর মন্ত্রিসভায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

দন্তচিকিৎসক পিনু হত্যা: স্বামী সোহেল রানা দুই দিনের রিমান্ডে

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

রাজধানীতে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৬ সেপ্টেম্বর

মাগুর হাসান-নাছির-মিঠুর ধ্যানজ্ঞানে কেবলই ‘ইয়াবা’, ঢাকায় গড়েন কারখানা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১৫৯২ মামলা, ৪৫১ যানবাহন ডাম্পিং

ছাগল-কাণ্ডের মতিউরের বিচার শুরু

জুলাইয়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯৩০৭টি মামলার নিষ্পত্তি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯, সবচেয়ে বেশি মিরপুরে