হোম > সারা দেশ > ঢাকা

ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

সীমা দাস সিমু বলেন, কয়েক দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত। 

জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ফরহাদ মজহার সাহেব কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে হাসপাতালে সপ্তাহখানেক ভর্তি থাকা লাগতে পারে।’

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি