হোম > সারা দেশ > ঢাকা

পয়লা বৈশাখে এবার জনসমাগম বেশি হবে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে এ সংক্রান্ত সমন্বয় সভায় কমিশনার সরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সরওয়ার বলেছেন, রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের উদ্যোগে বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে বলে আশা করা হচ্ছে। বাড়তি জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

‎আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ ও পয়লা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার ও যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডিএমপি। আজ বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে এ-সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাও বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন চলাচল বজায় রাখাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।

‎‎সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে নিরাপত্তা, চিকিৎসাসেবা, অগ্নিনির্বাপণ ও নগরসেবা-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে মতামত দেন।

এ ছাড়া সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

গণপরিবহনে শৃঙ্খলা আনতে ‘ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা’ দাবি মালিক সমিতির

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থী সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

বিইউপিতে এসি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৪

আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ

কলমের মতো দেখতে মারাত্মক অস্ত্র ‘পেনগান’ উদ্ধার কেরানীগঞ্জে

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর জুরাইনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর সড়ক-ফুটপাত: অভিযান শেষে ফের দখলে