হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীতে র‍্যাবের অভিযানে জব্দ ভেজাল ও নকল পণ্য। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ওষুধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল খাদ্যসামগ্রী জব্দ ও একটি কারখানা সিলগালা করা হয়েছে।

কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকীর নেতৃত্বে গতকাল বুধবার কদমতলী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।‎

‎র‍্যাব-১০-এর সহকারী কর্মকর্তা (মিডিয়া) তাপস কর্মকার বলেন, অভিযানের সময় কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নমানের ও মানহীন ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদন ও প্যাকেজিংয়ের দায়ে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

‎‎এদিকে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি নকল ঘি এবং বিভিন্ন নামের ১ হাজার খালি টিনের কৌটা জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নামে নকল ঘি উৎপাদনের দায়ে একটি কারখানা সিলগালা করা হয়েছে।

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার