হোম > সারা দেশ > ঢাকা

ব্রেকআপের পর প্রেমিকদের থেকে ছবি-ভিডিও নিয়ে টেলিগ্রামে বিক্রি, গ্রেপ্তার ৬

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। ছবি: সংগৃহীত

টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের টার্গেট করে ব্যক্তিগত ছবি-ভিডিও সংগ্রহ, ব্ল্যাকমেল ও বিক্রির অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। এ ছাড়া গত রোববার রাজধানীর মিরপুরে একই অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

র‍্যাব জানায়, চক্রটি টেলিগ্রামের প্রাইভেট চ্যানেল ব্যবহার করে অর্থের বিনিময়ে আপত্তিকর ছবি-ভিডিও বিক্রি করত। চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাত। তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।

রাজধানীর মিরপুরে একই অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: সংগৃহীত

গত রোববার রাতে ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিবকে গ্রেপ্তার করে র‍্যাব।

এদিকে, রাজধানীর মিরপুরে একই অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাতে পশ্চিম শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। তিনি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে

মাদক কারবারে বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’ গুলিবিদ্ধ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ফিরলেন দেশে

ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এসআই ও কনস্টেবল আহত