হোম > সারা দেশ > ঢাকা

পায়রা নদীতে সেতু নির্মাণে কোরিয়ার সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পায়রা নদীর ওপর সেতু নির্মাণে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চুক্তি সই হয়েছে। প্রায় ১৭০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২  কোটি টাকা। আজ মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে কোরিয়ান সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। 

কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে এ সেতু নির্মাণ করা হবে। এ-বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পায়রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বঙ্গবন্ধুকন্যা, বাঙালির আস্থার প্রতীক—এ শিশুর আবেদনে সাড়া দেওয়ার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো।’

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা

ভুয়া ঋণ কেলেঙ্কারি: ইউনিয়ন ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকের

সরকারি খাতে কৃত্রিম প্রজনন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা