হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ৩ নাবিক জিম্মি, উদ্ধার করল কোস্টগার্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদার দাবিতে একটি লাইটার জাহাজের তিন নাবিককে জিম্মি করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান পরিচালনা করে তাঁদের উদ্ধার করে।

আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেন। জিম্মি হওয়া নাবিকদের জাহাজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগে, সকাল ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এমভি তাসমিয়ারা–১ নামক লাইটার জাহাজে কিছু চাঁদাবাজ প্রবেশ করে তিনজন নাবিককে জিম্মি করে। সকাল সাড়ে ৯টার দিকে জাহাজের মালিক জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহায়তা চায়। সঙ্গ সঙ্গেই কোস্টগার্ডের পাগলা স্টেশন থেকে ৮ সদস্যের একটি টিম অভিযান চালায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চাঁদাবাজরা। পরে জিম্মি হওয়া নাবিকদের উদ্ধার করে জাহাজ মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

রাজধানীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার মৃত্যু, সংকটাপন্ন তিন ছেলে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়