হোম > সারা দেশ > ঢাকা

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অমর একুশে বইমেলা। ফাইল ছবি

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭-এর সময় নির্ধারিত হয়।

ঢামেকে ভুয়া চিকিৎসক আটক, ব্যবস্থাপত্র পড়তে না পেরে দিলেন নার্স পরিচয়

রিসোর্টে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিলেন স্বজনেরা

আইনজীবী জিয়াউল ইসলামের গ্রেপ্তারে উদীচীর উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বিশেষ ২ চাবির ‘জাদুতে’ ১০ সেকেন্ডে খোলা হয় মোটরসাইকেলের লক

মেরামতের জন্য গ্যারেজে রাখা জবির বাসে আগুন

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী ইনুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রো স্টেশনের নামকরণের প্রস্তাব বিবেচনা করবেন মন্ত্রী

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও পলক