হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিলেন।

আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে একটি মাটিবাহী ড্রাম ট্রাক কালিয়াকৈরমুখী লেনে আইঙ্গন সেতু এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। একই সময়ে অটোরিকশার পেছনে মোটরসাইকেলে থাকা তিন কিশোর ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। এতে পেছন থেকে ড্রাম ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ধামরাইয়ের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ এবং চালককে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কৃষিজমি রক্ষা করেই এগ্রিভোল্টাইক সম্প্রসারণের আহ্বান

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি দখল ও বন্ধের অভিযোগ, ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইল প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড

খসড়া মানবাধিকার কমিশন আইনে সংশোধনের আহ্বান ব্লাস্টের

ডিএমটিসিএলে স্বতন্ত্র চাকরি-বিধিমালার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগাজিনসহ রিভলবার উদ্ধার

আনসার সদস্যদের সক্রিয় ভূমিকায় জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ

দেয়াল ধসে তিনজনের মৃত্যু: ট্রাকসেল টিসিবির নয়, ছিল ওএমএসের

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার

এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন