হোম > সারা দেশ > ঢাকা

বিএসটিআইতে শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক মো. আবদুস সাত্তার।

এসময় বিএসটিআইয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে মহাপরিচালকের সভাপতিত্বে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এতিমদের নিয়ে কেক কাটা, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সময় বিএসটিআইয়ের মহাপরিচালক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ ’এর ১৫ আগস্ট সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মহাপরিচালক বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় বিএসটিআই তথা তৎকালীন বিডিএসআই আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এর সদস্যপদ লাভ করে। সে লক্ষ্য, উদ্দেশ্য ও চেতনাকে ধারণ করতে হবে। এ লক্ষ্য অর্জনে তিনি বিএসটিআইয়ের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

সিটিটিসির অভিযানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে ৯৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা, ডাম্পিং ৬৩৫ যানবাহন

সেই রিজেন্ট সাহেদকে এবার পুলিশে দিলেন ব্যাংক কর্মকর্তারা

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০, ১২ হাজার ৮৪ পিস ইয়াবা উদ্ধার

আর্জেন্টিনা-স্পেনের লড়াই দেখতে টিএসসিতে হাজারো সমর্থক

অপহরণের পর বাবা-ছেলেকে নির্যাতন, গ্রেপ্তার ৩