হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান টিটুসহ তিনজনের জামিন বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য যাঁদের জামিন বাতিল হয়েছে, তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর ও মোহাম্মদ মারুফ খান। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাপস কুমার পাল আরও জানান জানান, এই আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গত ১৮ এপ্রিল তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তাকে ওই দিন হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির ছিলেন না। পরে আদালত আসামিদের ৩ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। আজ তিনজনই আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিন বাতিল করার আবেদন করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তিন আসামি সরাসরি ওই হত্যাকাণ্ডে জড়িত। অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। পরে আদালত জামিন বাতিলের নির্দেশ দেন।

গত বছর ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

এই মামলায় এ পর্যন্ত ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মধ্যে শুটার মাসুম ওরফে আকাশ ও শুটার মুসাসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তিন আসামি হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট ছিলেন বলে উল্লেখ রয়েছে।

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি