হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে অবৈধ রিকশার ৭০ ব্যাটারি জব্দ ও ২৫ অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ডিএমপি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির অভিযান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ বিদ্যুৎ-সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে মিরপুর হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭০টি ব্যাটারি জব্দ ও ২৫টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্য এবং ডেসকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিস্তার রোধ, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা এবং সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে ২৬ মন্ত্রণালয় ও বিভাগ

‘স্ত্রী আমার সঙ্গে থাকলে তাঁকে নিয়ে বের হতে পারতাম’

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী