হোম > সারা দেশ > ঢাকা

সাভারে আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, সাভার

আটক ৯ জন। ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মশাল মিছিলে অভিযান চালিয়ে নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে আমিনবাজার এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

মারধরে আহত ব্যবসায়ী, টাকার অভাবে আইসিইউতে না নিয়ে বাড়ি নেওয়ার পর মৃত্যু

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ৩ ঘণ্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান

বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ মিরপুর-১০ মেট্রো স্টেশন

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪: রোড সেফটি ফাউন্ডেশন

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

রাজধানীর তুরাগে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঝিলমিল আবাসিক প্রকল্প থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে তিন সংস্থা

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের