হোম > সারা দেশ > ঢাকা

লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত রাতে ১৩৮/১৭ লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত আছেন। ড. শাহাদাত একসময় বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পালন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।