হোম > সারা দেশ > ঢাকা

আদাবরে সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিল্লাল ওরফে ‘ভাইস্তা বিল্লাল’। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে আদাবর থানা-পুলিশ। আজ সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জুয়েল রানা বলেন, রোববার দিবাগত মধ্যরাতে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করে আদাবর থানা-পুলিশ। গ্রেপ্তার বিল্লাল ওরফে ‘ভাইস্তা বিল্লাল’ পুলিশের তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ১ নম্বর আসামি। এ ছাড়া তাঁর নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত।

বিকেলে বিল্লালকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

‎খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে