হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দিনদুপুরে ডাকাতি, দুই সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজন আটক হয়েছেন।

গতকাল রোববার বেলা ৩টায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

ওসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তারা ওই বাসায় যায়। পরে সেনাবাহিনীর সদস্যরাই অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ‎

‎পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত করপোরালসহ মোট পাঁচজন আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন। পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা। তখন তাঁদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ‘ডাকাত যাচ্ছে’ ‘ডাকাত যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছু নেয়। গাড়িটি ডিওএইচএসের প্রবেশ ও বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায়। সেসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে সেনাবাহিনী। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করা হবে।

জুলাই আন্দোলনের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

‎পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল: আইজিপি

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

লাঠির ঝলকে জেগে উঠল গ্রামবাংলার ঐতিহ্য, উৎসবে ভাসল জনসমুদ্র

চাকরি ও বিনিয়োগের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস মালিকের কাছে কোটি টাকা চাঁদা চেয়ে গুলি, চারজন গ্রেপ্তার

বাস ও লঞ্চের ভাড়া বাড়াতে পায়তাঁরা করা হচ্ছে: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক মন্ত্রী ফরহাদ ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ