হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রার আগে যাত্রীদের শেষ মুহূর্তের কেনাকাটা, ভিড় মার্কেটগুলোতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাসে ওঠার আগে রাজধানীর গুলিস্তান ও তার আশপাশ এলাকাগুলোর দোকানগুলোতে ভিড় দেখা যায়। ছবি: জয়নাল আবেদীন

দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে বাড়ির পানে ছুটছেন ঢাকাবাসী অসংখ্য কর্মজীবী মানুষ। বাড়ির পথে রওনা হওয়ার আগে শেষ মুহূর্তের কেনাকাটা করতে ব্যস্ত দেখা গেছে তাঁদের। আজ বুধবার দুপুরে সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায় রাজধানীর গুলিস্তান ও তার আশপাশ এলাকাগুলোতে।

বাসে ওঠার আগে রাজধানীর গুলিস্তান ও তার আশপাশ এলাকাগুলোর দোকানগুলোতে ভিড় দেখা যায়। ছবি: জয়নাল আবেদীন

বিক্রেতারা জানান, গত কয়েকদিনের তুলনায় শেষ সময়ে বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। ক্রেতা তারিফ আহমেদ বলেন, ‘আজ বাসায় যাচ্ছি। কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো যাওয়ার পথে কিনে নিচ্ছি।’

বুধবার সকাল থেকে দেখা যায়, অনেকেই বাড়ির উদ্দেশে গাড়িতে ওঠার আগে ঢুঁ মারছেন বাস কাউন্টারগুলোর কাছাকাছি মার্কেট ও দোকানগুলোতে। এদের মধ্যে অনেকে এখনো কিছুই কেনেননি। অনেকেই ট্রেন, বাস বা লঞ্চ ধরার আগে পরিবারের জন্য পোশাক, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে।

বাসে ওঠার আগে রাজধানীর গুলিস্তান ও তার আশপাশ এলাকাগুলোর দোকানগুলোতে ভিড় দেখা যায়। ছবি: জয়নাল আবেদীন

পোশাকবিক্রেতা শরিফ উদ্দীন জানান, গত এক সপ্তাহ ধরে যা বিক্রি করেছেন, এই দুদিনেই এর সমান বিক্রি হবে বলে আশা তাঁর। কিনতে আসা মানুষ অনেকে বাড়ির পথের যাত্রী। আবার কেউ কেউ পোশাককর্মী। অনেকে চাঁদরাতে ও আজকে রাতে কেনাকাটা করবে বলে জানান তিনি।

জুতাবিক্রেতা মাহমুদ মিয়া বলেন, ‘কয়দিন ধরে বেচাকেনা তেমন ছিল না। আজ ভালোই কিনতে আসছে। আশা করি এই দুইদিন ভালো বেচাকেনা হবে।’

বাড়ি ফেরার তাড়াহুড়ার মধ্যেও কেনাকাটা করতে আসা যাত্রীদের অনেকেই বলছেন, কাজের চাপে সময় পাওয়া যায় না। তাই ঈদের আগে বাড়ি যাওয়ার সময়টাতেই পরিবারের জন্য কিছু কিনে নিতে হচ্ছে। ক্রেতাদের মধ্যে এক দোকান কর্মচারী বলেন, ‘মহাজন ছুটি দিয়েছে। গতকাল রাতেই আমার ও পরিবারের জন্য কিনেছি। বাড়ি যাওয়ার পথে বন্ধুর জন্য একটা পাঞ্জাবি কিনলাম। তাঁকে উপহার দিব।’

তবে ভিড়ের কারণে ভোগান্তিও কম নয়। রযেছে যানজট ও দোকানের সামনে দীর্ঘ লাইন। ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায় বলে সেখানে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

শেষ সময়ের এই কেনাকাটার চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত