হোম > সারা দেশ > ঢাকা

বিএমইউ হাসপাতালের জানালা দিয়ে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামিয়ার মামা মাসুদ আলম জানান, জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে সামিয়ার পালক মা পারুল আক্তার হাসপাতালে ভর্তি হন। আজ বিকেলে হাসপাতালের আটতলার ওয়ার্ডে পারুল আক্তার ও সামিয়া কথা বলছিল। একপর্যায়ে ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ আলম আরও জানান, গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের নুরুন্নবী ও পারুল আক্তার ২–৩ বছর বয়সে সামিয়াকে পালক নেন। সামিয়া তাঁদেরই নিজের বাবা-মা বলেই জানত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানাকে জানানো হয়েছে।

সৌদিতে ১৪৪ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত