হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিমানবন্দর অংশ থেকে ফার্মগেট পর্যন্ত চলাচল করতে পারবেন যাত্রীরা। তবে এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য আপাতত বাড়তি ভাড়া গুণতে হবে না।

প্রাথমিকভাবে আটটি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে আজ শুক্রবার বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, যাত্রীর চাপ বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে। বাস বিমানবন্দর অংশ থেকে সরাসরি ফার্মগেট আসবে ও যাবে। মাঝে কোনো বিরতি থাকবে না।

বিআরটিসির চেয়ারম্যান জানান, এই উদ্যোগে প্রথম ধাপে যুক্ত হতে যাওয়া আটটি দ্বিতল বাসই সংস্থাটির ডিপোতে প্রস্তুত করা হয়েছে। এখন তিনটা ডিপো থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলবে।

উত্তরার জসীমউদদীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি। এরপরে এক টানেই এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট। অন্যদিকে ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর অভিমুখী যাত্রী নেবে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর থেকে। 

সে জন্য উত্তরামুখী যাত্রীরা উঠতে পারবেন খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে। সে ক্ষেত্রে বাসে থাকা যাত্রীদের কমপক্ষে দুটি ট্রাফিক সিগন্যাল পেরিয়ে উঠতে হবে এক্সপ্রেসওয়েতে। 

তাজুল ইসলাম বলেন, ‘যাত্রীদের বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি অতিরিক্ত টাকা গুণতে হবে না।’ 

খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদদীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না বলে জানান বিআরটিসির চেয়ারম্যান।

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু