হোম > সারা দেশ > ঢাকা

নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার বিকেলে এক বেতারবার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির দুজন উপপুলিশ কমিশনার। ওই বার্তায় সব পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তাজনিত সতর্কতা অবলম্বন ও তৎপর থাকতে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হলে, হামলা হলে, বাসে আগুন দিলে আমি এই নির্দেশনা আইনগতভাবে দিতে পারি।’

‎জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার।

এই ‎রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকেরা ছড়াচ্ছে গুজব, উসকানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা।

এরই মধ্যে ‎দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুরসহ অন্তত চার জেলায় বিক্ষোভ কর্মসূচি করে আওয়ামী লীগ। এসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

‎এর আগে গত বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আগামীকাল রায় ঘোষণার দিন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি; যা নিয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ।

অবশ্য ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছি। কেউ নাশকতা করতে এলে তাদের ছাড় দেওয়া হবে না।’

১১ নভেম্বর সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নিজস্ব বেতারবার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেছিলেন—শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।

সিএমপি কমিশনারের ওই নির্দেশনার পরদিন উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ

সার্জেন্টের তৎপরতায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় ঈদের ঢাকা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: মাতৃত্বের আনন্দ ছাপিয়ে কান্নার রোল