হোম > সারা দেশ > ঢাকা

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিশেষ প্রতিনিধি, ঢাকা

থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকেরা। ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

চাকরির আশায় কম্বোডিয়ায় গিয়ে দেশটির বিভিন্ন স্ক্যাম সেন্টারে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। পরে কম্বোডিয়া সরকার বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ দিলে তাঁরা দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নমপেন বিমানবন্দরে পৌঁছান তাঁরা। তবে ইমিগ্রেশন যাচাইয়ের সময় অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন জটিলতার কারণে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৩২ বাংলাদেশিকে আটক করে। পরে তাঁদের মধ্যে দুজন মুক্তি পেলেও অন্য ৩০ জনকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

এরপর অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে আটক বাংলাদেশিদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের দেশে ফেরানো হয়।

দেশে ফেরা ৩০ বাংলাদেশি হলেন মো. হারুন অর রশীদ, মো. আব্দুল ওয়াদুদ, মো. তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, মো. লাবন শেখ, মো. আবদুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, মো. ইমন আলী, মো. বারকাতুল্লাহ, মো. রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, মো. তৈয়ব আলী শেখ, সাইমন ভূঁইয়া, মো. রাশেদুল, মো. আকাশ আহমেদ, মো. শিমুল আলী, আশিকুর রহমান, মো. আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাজধানীর বনশ্রীতে পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী ছিলেন বাংলাদেশি

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার