হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ, নারী আহত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ককটেল বিস্ফোরণে আহত নারী। ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা দিকে শান্তিনগর ক্রসিং পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক নারী কপালে আঘাতপ্রাপ্ত হন। আহত নারীকে ট্রাফিক পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: সংগৃহীত

এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।

এদিকে, বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল