হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, গ্রেপ্তার ৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে মশাল, ককটেল, লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।