হোম > সারা দেশ > ঢাকা

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটার গান উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান উদ্ধার করে র‍্যাব। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে দেশীয় একটি শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-২। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‌্যাব-২ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় শুটার গানটি উদ্ধার করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।