হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ বাড়বে রোববার থেকে

বাসস, ঢাকা  

ফাইল ছবি

রাষ্ট্রপরিচালিত মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে ট্রেন চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।

আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। নতুন পরিকল্পনাটি আগমন এবং প্রস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।

এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।

উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন

দক্ষিণখানে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

কেরানীগঞ্জে কিশোরীকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন

আরেক মামলায় গ্রেপ্তার কলিমুল্লাহ, আদালতে জুলাই সমর্থক দাবি

কাফরুলে ইউসুফ হত্যা: যুবদল নেতা বাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএনপি নেতার

আপিল বিভাগে প্রবেশে বাধা: ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল রূপান্তরে অন্তর্ভুক্ত করতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢাবি উপাচার্য

রাজধানীতে সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড