হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর নাম মো. ওয়াসিম (৩৫)। 

দক্ষিণখানের ফায়বাদ থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন উত্তরার হজ্ব ক্যাম্প আর্মি ক্যাম্পের সদস্যরা। 

গ্রেপ্তার ওই নেতা দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি। 

হজ্ব ক্যাম্পের আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা শুক্তবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি বলেন, সেনাবাহিনীর একটি বিশেষ দল ফায়দাবাদ এলাকায় ওয়াসিমের বাসায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে। 

সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আজ (শুক্রবার) দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে জানতে পেরেছি, শ্রমিক লীগ নেতা ওয়াসিম উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। ওই মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই