হোম > সারা দেশ > ঢাকা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ডিএসসিসির সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে শেষ হয় সাইকেল র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আজ শুক্রবার সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এটি শেষ হয়।

আজ সকাল সাড়ে ৭টায় রবীন্দ্রসরোবর থেকে শুরু হওয়া র‍্যালিতে ১৯০ জন সাইক্লিস্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র‍্যালির উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকাকে বসবাসযোগ্য করার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

পরিচ্ছন্নতা ও মশকনিধন ডিএসসিসির একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে এ বিষয়ে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন প্রশাসক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় সব প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে