হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরীর র‍্যাংগস গার্ডেন প্যালেস নামে একটি ভবনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় রমনা থানা-পুলিশ নজরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী এলাকায় তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে পরোয়ানার কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা-পুলিশ গতরাতে নজরুল ইসলামের বাসায় যায়।

ওসি ইয়াসিন আলী আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে ৮তলা ভবনের ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

জবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তায় প্রবেশ শিক্ষার্থীদের

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ

চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতার মৃত্যু, ৮ মামলায় জামিন পেয়েছিলেন গত সপ্তাহে

বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল