হোম > সারা দেশ > ঢাকা

‘সাংবাদিকতা চালিয়ে যাব ’

ঢাকা: সরকারি নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। আজ রোববার বেলা সাড়ে ৪টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে থেকে তিনি মুক্তি পান।

কারামুক্ত হয়ে এক প্রতিক্রিয়ায় রোজিনা ইসলাম বলেন, সাংবাদিকতা চালিয়ে যাব।

এর আগে রোববার সকালে সরকারি নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় জামিন পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকা জামানত এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, ‘আমরা কিছু ডকুমেন্ট আদালতে দাখিল করেছি। তবে রোজিনা ইসলামকে বিজ্ঞ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখেন। পাসপোর্ট জমা দিলে আমাদের জামিনে আপত্তি নেই।’

রোজিনার পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আশরাফ-উল-আলম, আমিনুল গনি টিটু ও প্রশান্ত কুমার কর্মকার শুনানিতে অংশ নেন। আইনজীবীরা বলেন, ‘প্রকৃতপক্ষে শর্তযুক্ত জামিন আইনে নেই। তারপরও রাষ্ট্রপক্ষের প্রস্তাবে আমরা দ্বিমত করছি না। বিজ্ঞ আদালত যদি পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আমরা তা জমা দেব।’

এরপর আদালত বলেন, রোজিনা ইসলামকে জামিন দেওয়া হলো। তবে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে।

আদালত মৌখিকভাবে আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজের স্বার্থ রক্ষার্থে প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। গণমাধ্যম ও আমরা যে যেখানে আছি প্রত্যেকেই আরও দায়িত্বশীল আচরণ করব।’

প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

গত মঙ্গলবার (১৮ মে) সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদারের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান বিচারক।

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর