হোম > সারা দেশ > ঢাকা

আপিল বিভাগে প্রবেশে বাধা: ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। আজ বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন যৌথ সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফাত মুন্না।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম। সভায় এলআরএফের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য ও বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ ও আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রীতি। গত পাঁচ দশকেরও বেশি সময়ে ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদিকেরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যবেক্ষণ, নোট গ্রহণ এবং সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে জনগণের তথ্য জানার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এজলাসে প্রবেশাধিকার বন্ধের ঘটনায় সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় যৌথ সভায়। সেই সঙ্গে অবস্থান কর্মসূচি সফল করতে সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটরস কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সভায় এলআরএফের প্রতিষ্ঠাতা সদস্যসচিব কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র, খোকন বড়ুয়া, সাজেদুল হক, মিলটন আনোয়ার, মহিউদ্দিন ফারুক বর্তমান কমিটির সহসভাপতি আবু সালেহ রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এসএম নূর মোহাম্মদ বক্তব্য দেন।

কাফরুলে ইউসুফ হত্যা: যুবদল নেতা বাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ বিএনপি নেতার

প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল রূপান্তরে অন্তর্ভুক্ত করতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢাবি উপাচার্য

রাজধানীতে সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শাপলা চত্বরের ঘটনার মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

কৃষিজমি রক্ষা করেই এগ্রিভোল্টাইক সম্প্রসারণের আহ্বান

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি দখল ও বন্ধের অভিযোগ, ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইল প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড