হোম > সারা দেশ > ঢাকা

অক্সফোর্ড মডেলে বিশ্ববিদ্যালয় চান ঢাকা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার ঢাকা কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ‘অক্সফোর্ড মডেলে’ করার দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের একাংশ। দাবি না মানলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ শনিবার ঢাকা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ঢাকা কলেজের শিক্ষার্থী পিয়াস আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মতামতের ওপর গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে, যা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

পিয়াস আলী দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা অক্সফোর্ড মডেল প্রস্তাব করেছেন। এই মডেলে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা আয়োজন ও গবেষণার দিকনির্দেশনা প্রদান করবে। অপর দিকে কলেজসমূহ প্রশাসনিক ও আর্থিকভাবে স্বায়ত্তশাসিত থাকবে এবং নিজস্ব গভর্নিং বডি ও সম্পদ বজায় রাখবে। সাত কলেজের স্বাতন্ত্র্য রক্ষা ও শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই অক্সফোর্ড মডেলে বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়ে পিয়াস আলী বলেন, সাত কার্যদিবসের মধ্যে এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে খসড়া প্রত্যাহার করে সময়োপযোগী আইন প্রণয়নের জন্য কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন প্রণয়নে সাত কলেজের প্রত্যেক স্টেকহোল্ডারের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

দক্ষিণখানে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই

ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি, হামলার বিচার চাইল শিবির

ছাত্রসেনার নেতা হত্যায় এক বছরেও নেই গ্রেপ্তার—বিচার দাবিতে সমাবেশ, বিক্ষোভ

নবম দফায় ২ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

দুই মাস পর ঢাকার পেট্রলপাম্পগুলোয় ভিন্ন চিত্র

গ্রাম আদালতকে জনপ্রিয় করার তাগিদ

উত্তরায় চোরাই মোবাইল ফোন নিয়ে আটক ২ চীনা নাগরিকসহ তিনজন কারাগারে

আশুলিয়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

ছদ্মনামে গৃহকর্মীর কাজ নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে করতেন চুরি

সুস্থ হওয়ার পর ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী