রাজধানীর উত্তরা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার মো. ওমর ছানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।