হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের নবনির্মিত ভবনে আগুন, কয়েক মিনিটেই নিয়ন্ত্রণে

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

রোববার দুপুর ২টার দিকে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের নবনির্মিত এক নম্বর ভবনের নবম তলায় ওয়াশরুমের এক্সজস্ট ফ্যানে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

আধুনিক নকশায় তৈরি নতুন এই ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার এলার্ম বেজে ওঠে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বেলা ২টার সময় আমরা আগুন লাগার খবর পেয়েছি। সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের গাড়ি বেলা ২টা ২ মিনিটে এক নম্বর ভবনের সামনে পৌঁছায়। এরপর নবম তলায় উঠে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।’

এক্সজস্ট ফ্যান থেকে ওই আগুন লেগেছিল জানিয়ে ফায়ার সার্ভিসে কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, ‘দু-তিন মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমাদের লোকজন সেখানে অবস্থান করছেন। হাইড্রেন্ট লাইন ব্যবহার করে আশপাশটা ঠান্ডা করে দিচ্ছেন তাঁরা।’

সালেহ উদ্দিন বলেন, ‘সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি এবং সচিবালয়ের ভেতরে থাকা একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য এক নম্বর ভবনের সামনে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানা যাবে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন

বিমানবন্দরে আগুনে পুড়েছে কুরিয়ার সার্ভিসের মালামাল, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

ওসমান হাদি হত্যা মামলা: তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

বিসিবির প্রকল্প: অনিয়মের প্রাথমিক প্রমাণ তদন্তের সুপারিশ দুদকের

কনটেইনারের ভেতর থেকেও আগুন দেখা গেছে: নির্বাহী পরিচালক

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মা হারানো শিশু হোসাইনের চিকিৎসা আটকে আছে অর্থাভাবে