হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. নাজিম উদ্দিন জানান, তাঁরা বেগুনবাড়িতে থাকেন। তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাঁদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। এ সময় একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।

সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢামেকে। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর